• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি :
র‌্যালি, কেক কাটার মধ্যদিয়ে সুনামগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার দুপুরে এক র‌্যালি বের করার হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে এসে পথসভায় মিলিত হয়।
জেলা ছালীগের সভাপতি দিপংকর কান্তি দে এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জগৎজ্যোতি রায় জয়ের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সহ সভাাপতি লিখন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ সোহান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ছাত্রলীগ উপ মহাদেশের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু আর্দশ লালন করে দেশে ক্রান্তিকালে ছাত্রলীগ অবদান রেখে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আর্দশিক নেতৃত্বগঠনে ছাত্রলীগ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করতে সুনামগঞ্জ ছাত্রলীগ মাঠে সর্বদা প্রস্তুত বলে প্রতিশ্রুতি ব্যক্তয় করেছেন বক্তারা। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।