• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৫ বার পরাজিত আ.লীগ নেতা মিজবাহ নির্বাচন করবেন না

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
৫ বারের পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে উপজেলা নির্বাচনে আর প্রার্থী হবেন না বলে ঘোষণা দিয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের তৃণমূল প্রার্থী বাচাই সভায় তিনি এ ঘোষাণ দেন।
তিনি বলেন- বার্ধক্যজনিত কারণে আর কোন নির্বাচনে আমি প্রার্থী হব না। তবে আওয়ামী লীগের প্রার্থীকে সর্বাত্বক সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, এর আগে তিনি ৫ বার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন। সর্বশেষ ২০১৮ সালে দলীয় প্রতীকে উপ-নির্বাচনেও স্বতন্ত্রপ্রার্থী আলাউদ্দিনের (আনারস মার্কা) কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রার্থী। এরপর থেকে নানা সমালোচনার মূখে পড়তে হয় মিজবাহ উদ্দিন ভূইয়াকে। মূলত এই সমালোচনার কারনে তিনি নির্বাচন থেকে সড়ে পড়ছেন বলে ধারণা করছেন অনেকে।