• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯

মৌলভীবাজার প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা মাধ্যমে পালন করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।
রবিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে এসে শেষ হয়।
র‌্যালি শেষে সমাবশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এর আগে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা বক্তব্য রাখেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, চেম্বার সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসুদ আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি ও জেলা ছাত্রলীগ সহ-সভাপতি হাসান আহমেদ তারেক প্রমুখ।
র‌্যালি শেষে কেক কেটে ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় জেলা ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।