• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে কিবরিয়াসহ অন্যান্য নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে।
রবিবার সকালে কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশন ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে কিবরিয়াসহ অন্যান্য নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, কিবরিয়া ফাউন্ডেশনের আহবায়ক প্রফেসর আবিদুর রহমান, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও কিবরিয়া হত্যাকান্ডের বিচার না হওয়াটা দুঃখজনক। পরে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের নেতৃত্বে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।