• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুষ্ঠু তদন্ত না হলে সুষ্ঠু বিচার হতে পারে না: ড. রেজা কিবরিয়া

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
প্রয়াত অর্থমন্ত্রী কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া বলেছেন, একটি সুষ্ঠু তদন্ত না হলে কখনও একটি সুষ্ঠু বিচার হতে পারে না। আমার বাবার হত্যার বিচারের একের পর এক মিথ্যা চার্জশীট দেওয়া হয়েছে এবং সে গুলো মেনে নেওয়ার জন্য আমার মা ও আমাকে হুমকি দেওয়া হয়েছে যেন তা আমরা মেনে নেই। তা আমরা মানিনী। আমার বাবার হত্যাকাণ্ডের পর থেকে যে তদন্ত গুলো হয়েছে সে গুলোর প্রতি আমার কোন আস্থা নেই পরিবারের ও কোন আস্থা নেই।
রবিবার সকালে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ১৪ তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে এ কথা গুলো বলেন কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া।
এসময় তিনি আরও বলেন, আমার বাবার হত্যা-কারিরা যে দলেরই হোক না কেন আমরা আসল মদদ দাতা কারীকে চিহ্নিহিত হয় সেই দাবী জানাই। যারা আমার বাবাকে হত্যা করেছে তারা চেষ্টা করেছে এবং এখন করে যাচ্ছে যাতে মিথ্যা চার্জশীটে করা মামলা নিষ্পত্তি হয়, তাহলে তারা বেঁচে যাবে। আমাদের মত শত শত পরিবার বিচারের অপেক্ষায় আছে আমি চাই যেন সবাই সুষ্ঠু বিচার পায়।
উল্লেখ্য ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় শেষে গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের এমপি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় শাহ এএমএস কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী প্রাণ হারান। আহত হন কমপক্ষে শতাধিক নেতাকর্মী।