চুনারুঘাট প্রতিনিধি :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাচনের বিভিন্ন পদে আওয়ামী লীগের তৃণমূলের পক্ষ থেকে ৬ জনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সভায় মৌখিক মনোনয়ন প্রাপ্তরা হলেন – চেয়ারম্যান পদে ১নং তালিকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের ও ২নং তালিকায় সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে দলীয় মনোনয়ন পেয়েছেন ১নং তালিকায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, ২নং তালিকায় চা শ্রমিক নেতা স্বপন সাওতাল, ৩নং তালিকায় পদে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সোয়েব চৌধুরী। ভাইস চেয়ারম্যান মহিলা পদে তৃণমুলের একক ভাবে মনোনয় পেয়েছেন উপজেলা মহিলালীগের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন।
আজ বিকেলে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের ভোটারদের সর্বসম্মতিক্রমে এ মনোনয়ন দেওয়া হয়। সভায় গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি।
স্থানীয় এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট কুতুব উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা আব্দুল কাদির লস্কর, নির্বাহী সদস্য নিজামুল হক রানা, জেলা নির্বাহী কমিটির সদস্য ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, রুশন খান, আঃ লতিব, শামছুন্নাহার চৌধুরী, মদরিছ মিয়া মহালদার, আঃ হামিদ ফুল মিয়া, সৈয়দ মোদাব্বির আলী, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সজল দাশ, ওয়াহেদ আলী মাষ্টার, যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, শামসুজ্জামান শামীম, সুজিদ দেব, ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, আবেদ হাসনাত চৌধুরী সনজু, সবুজ মিয়া তরফদার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, কৃষি ও সমবায় সম্পাদক শফিউল আলম মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার, সেক্রেটারি আবুল খয়ের, ইউপি সভাপতি আলাউদ্দিন মাষ্টার, মহরম আলী, শফিক মিয়া তরফদার, আকবর আলী, আব্দুল জলিল, ইদ্রিল আলী আলতা, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাষ্টার, প্রভাষক আবু নাসের, সত্যেন্দ্র চন্দ্র দেব, আব্দুল কদ্দছু তালুকদার, আবুল কালাম চৌধূরী এখলাছ, রইছ উল্লাহ, অধ্যাপক আব্দুল রউফ. আব্দুল মালেক ও আঃ সামাদ মাষ্টার প্রমুখ।
বর্ধিত সভায় আওয়ামী লীগ যুবলীগ, কৃষকলীগ, তাতীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।