• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সেলিনা মোমেনের পক্ষে শীতবস্ত্র বিতরণ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুসাল, মাকরকলা, পাইকপাড়া, বারারহাট এবং খাদিমপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুসিগুল, মুকামেগুল, দলইপাড়া, কুলাউটি প্রভৃতি স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন পিজিআইসির চেয়ারম্যান শফিউল আলম জুয়েল, কুসাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চন্দ্র পাল, স্কুল কমিটির সভাপতি রিপন মিয়া, পিজিআইসির ফিল্ড অফিসার আশিষ দত্ত প্রমুখ।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষদের মধ্যে সেলিনা মোমেনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।