• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্ব ইজতেমা ১৫-১৭ ফেব্রুয়ারি

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
এবারের বিশ্ব ইজতেমা আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘এর আগে দুই পর্বে এ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও মাওলানা জুবায়ের আহমেদ ও দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারী দুই পক্ষের সম্মতিতে এবার এক দফায়ই হবে।’
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে গতকাল বুধবার ইজতেমা আয়োজনে দুই পক্ষের সম্মতির কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সেখানে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরুব্বি মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে তাবলিগের সুরা সদস্য ওয়াসেকুল ইসলাম, দেওবন্দপন্থীদের মধ্যে মাওলানা জুবায়ের আহমেদ, শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন। আড়াই ঘণ্টা ধরে ওই বৈঠক চলে।
চলতি মাসে ইজতেমা অনুষ্ঠানের কথা থাকলেও মাওলানা জুবায়ের ও দিল্লির মাওলানা সাদের অনুসারীদের বিরোধের মুখে গত বছরের ১৫ নভেম্বর ইজতেমা স্থগিতের ঘোষণা দেয় সরকার।