• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

লক্ষ্য রাখতে হবে শেখ হাসিনার পথে যেনো কেউ বাঁধা না হয়ে দাঁড়ায় : পরিকল্পনা মন্ত্রী মান্নান

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি :
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, লক্ষ্য রাখতে হবে শেখ হাসিনার পথে যেনো কেউ বাঁধা না হয়ে দাঁড়ায়। কোনো জঙ্গিগোষ্ঠী স্বাধীনতার বিপক্ষের শক্তিরা মাথা উচু করে যেন দাঁড়াতে না পারে। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তিকে নস্যাৎ করতে হবে। মুক্তিযোদ্ধরা যেমন একাত্তরে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিচ্ছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ এক সময়ে হাজার বছরের পরাধীন ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় অধীনে ছিলো। মুক্তিযোদ্ধাদের রক্ত ও শ্রমের বিনিময়ে পরাশক্তির গোলামী থেকে মুক্তি পেয়েছে। মুক্তিযোদ্ধাদের এই ঋণ বাঙালী জাতি কখনো সুদ করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনমান পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। কবিতার উক্তিতে নয় বাস্তবে মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজ করছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সহকারি কমিশনার গাজালা পারভিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বীর প্রতিক ইদ্রিস আলী, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আলী আমজদ, আবু সুফিয়ান, আসাদুল্লাহ সরকার, আতাউর রহমান, আফতাব উদ্দিন, সফর আলী প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে এমএ মান্নান আরো বলেন, আমরা আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছি আপনাদের কারণে। আপনারা দেশকে স্বাধীন করেছিলেন বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আপনারা যে দাবি উপস্থাপন করেন তা আমাদের দায়িত্ব তুলে ধরার। আমরা সুনামগঞ্জের ৫ এমপি রয়েছি সংসদে আপনাদের দুঃখ ও দাবিগুলো তুলে ধরব। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সব সময়।
তিনি আপনাদের উন্নয়নে প্রতিটা মূর্হুত ভাবেন। কিন্তু এটা কথা না বললেই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবার বাঁধাগ্রস্থ করা হয়েছে। কিন্তু উনি থেমে থাকেন নি বাংলাদেশকে আজকে তার হাত ধরে নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা হয়েছে।
পরে সংবর্ধনা অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রীসহ সুনামগঞ্জের ৪ সাংসদকে সম্মনা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জ সদর উপজেলায় ১কোটি ৮৭লক্ষ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের স্থাপন করেন।