• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তিন দিনের সফরে সিলেটে আসছেন সাবেক শিক্ষামন্ত্রী

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক :
তিন দিনের সফরে সিলেট আসছেন সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেটে এসে পৌঁছাবেন।
এমন তথ্য জানিয়েছেন নুরুল ইসলাম নাহিদের ঘনিষ্ঠজন ও যুবলীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন নুরুল ইসলাম নাহিদ। শপথ গ্রহণের পর সিলেটে এটা তার প্রথম সফর।
এই সফরে নিজের নির্বাচনী এলাকায় নাহিদ ব্যস্ত সময় কাটাবেন বলে জানা গেছে।