• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আরিফের অ্যাকশন, ওয়ার্ডবাসীর কৃতজ্ঞতা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের মুসারগাও এলাকার রাস্তাটি নিয়ে জনদূর্ভোগের সীমা ছিলো না। ড্রেনের পানি রাস্তায় জমে দূর্গন্ধ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে দীর্ঘদিন থেকে। জনদূর্ভোগ চরমে পৌছলেও কোন প্রতিকার না পেয়ে এলাকাবাসী দ্বারস্থ হন সিসিক মেয়র আরিফের কাছে। আর এতেই বাজিমাৎ, শুরু হয় আরিফের অ্যাকশন।
গত বৃহস্পতিবার দুপুর দুইটায় খবর পেয়ে মেয়র আরিফ পরিদর্শন করতে যান সেই স্থান। তার সাথে উপস্থিত ছিলেট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী। সন্ধ্যার পূর্বেই আরিফের নির্দেশে শুরু হয় কাজ। রাতের মধ্যেই সম্পন্ন করা হয় কাজ। জনদূর্ভোগের সমাপ্তিতে খুশী ওয়ার্ডবাসী।
বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের গণসংযোগ কর্মকর্তা ও আরিফের ঘনিষ্ঠজন শাহাব উদ্দিন শিহাব।
এদিকে, সেদিনের আরিফের অ্যাকশনের ছবি ফেসবুকে পোস্ট করে ২৫নং ওয়ার্ডের অনেকেই কৃতজ্ঞতা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা জনদূর্ভোগ লাঘব করায় আরিফকে ধন্যবাদ জানান।