শ্রীমঙ্গল প্রতিনিধি :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্রীমঙ্গলে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে অনেকেই নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন। রবিবার (২০ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাবেক ৩নং শ্রীমঙ্গল সদর ইউপি সদস্যা নারীনেত্রী পারভীন চৌধুরী নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
তিনি উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তাঁর এ আকাঙ্খার কথা প্রকাশ করেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দলীয় ইস্তেহারে নারী সমাজের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন। নারীদের উন্নয়নে এবং সমাজের সেবার মানসে তিনি আওয়ামীলীগ সরকারের উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়নে নিজেকে নিয়োজিত করতে আগ্রহী।
মনোনয়ন পেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিশাল বিজয়ের ধারাবাহিকতা উপজেলা পর্যায়ে ধরে রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, শ্রীমঙ্গল – কমলগঞ্জ নির্বাচনী এলাকার অবিসংবাদিত নেতা ড. মো. আব্দুস শহীদ, এমপির বিপুল জয়ে দলের জন্য কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ চৌধুরীর পুত্রবধু পারভীন চৌধুরী সামাজিক কাজে অবদানের জন্য জয়ীতা পুরষ্কারে ভূষিত হন। তিনি সমাজসেবার পাশাপাশি চাকুরী করছেন এনজিও সীমান্তিক এ।