সিলেট :
সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ।
শনিবার সাবেক অর্থমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এসময় চেম্বার সভাপতি সাবেক অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি সিলেট চেম্বার অব কমার্সের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আবুল মাল আবদুল মুহিত-কে অবহিত করেন।
তিনি জানান, সিলেট চেম্বার কর্তৃক ইতোপূর্বে পরিচালিত ‘কিপ সিলেট ক্লিন’ কর্মসূচী পুনরায় চালু করা হবে। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য সাবেক অর্থমন্ত্রী চেম্বার সভাপতিকে ধন্যবাদ জানান। তিনি সিলেট চেম্বারের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন এবং সিলেটের উন্নয়নে যেকোন কাজে তার সমর্থন ও সহযোগিতা পূর্বের ন্যায় অব্যাহত থাকবে বলে জানান। এছাড়াও তিনি আগামী ফেব্রুয়ারি মাসে সিলেট চেম্বার কার্যালয়ে চেম্বার নেতৃবৃন্দের সাথে মিলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।