• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাহপরাণ স্কুলের সুবর্ণজয়ন্তী’র উদ্বোধন করলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
খাদিমপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হযরত শাহপরান (রহঃ) উচ্চ বিদ্যালয়ের ৫০-বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকল ১০টায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থেকে উদ্বোধন করেন এবং র‍্যালি ও আলোচনা সভায় যোগদান করেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের আজ ছিলো প্রথম দিন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ ও প্রাক্তন ছাত্র পরিষদের সকল সদস্যবৃন্দ।