• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-ঢাকা মহাসড়কে লন্ডন এক্সপ্রেস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সিলেট-ঢাকা রুটের অভিজাত পরিবহন লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে বাসটির চালকসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের একজন লন্ডন এক্সপ্রেসের চালক এবং অন্যজন ট্রাকচালকের সহকারী বলে জানায় পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। তাদের একজনকে ঢাকায় এবং দুজনকে সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ হোসেন বলেন, লন্ডন এক্সপ্রেসের বাসটি সিলেট যাচ্ছিল। শশই ইসলামপুরে এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও বাসের ড্রাইভার মারা যান।