• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের শ্রদ্ধাঞ্জলি

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন।
বুধবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছেই তিনি সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।