নিজস্ব প্রতিবেদক :
পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় হচ্ছে দুর্নীতিমুক্ত করা।মন্ত্রনালয়কে দুর্নীতিমুক্ত করতে কাজ করে যাবো।
পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেট ঢাকা থেকে সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এ সময় তিনি বলেন, পর্যটন ও ইকোপার্ক গুলো সুরক্ষার ব্যবস্থা নেবো। এক্ষেত্রে মন্ত্রনালয় জিরো টলারেন্স।
জলবায়ু সংরক্ষণে অনেক পরিকল্পনা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বন সংরক্ষণ আমাদের মূলকাজ। ইকোট্যুরিজমের নামে বনভূমি বিরান হওয়ার কথা না, বন সংরক্ষণের কথা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বুধবার প্রথমবারের মতো তিনদিনের সফরে সিলেট এসেছেন শাহাব উদ্দিন। আজ (বুধবার) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১১টা ৪০মিনিটে এসে সিলেট পৌঁছান তিনি।
বিমানবন্দর থেকে তিনি প্রথমে হযরত শাহজালাল (রা.) এবং পরে শাহপরাণ (রা.) মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে উঠেছেন। সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতি শেষে বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা বড়লেখার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।