• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী আস্থা রেখে আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন: ড. মোমেন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-১ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়েই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ড. একে আব্দুল মোমেন। দীর্ঘদিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করা এই কূটনীতিক সোমবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রতিক্রিয়ায় এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব ভালোভাবে পালন করাই আমার প্রথম লক্ষ্য। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে দক্ষ কূটনৈতিক তৎপরতা চালাবেন বলে জানান মোমেন।
অর্থনীতি বিষয়ে পড়াশোনা করা মোমেন পেশায় শিক্ষক ও কূটনীতিক। আওয়ামীলীগ সরকারের গত দুই মেয়াদে সৌদি আরবের রাষ্ট্রদূত ও ২০০৯ থেকে ২০১৫ সাল অব্দি জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন মোমেন।
মোমেন ছাড়াওএবারের মন্ত্রীসভায় সিলেট থেকে ঠাঁই পেয়েছেন আরো চারজন। তারা হচ্ছেন- সুনামগঞ্জ-৩ এর এম এ মান্নান (পরিকল্পনা) এবং মৌলভীবাজার-১ থেকে (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন) মন্ত্রণালয়ে চার বারের সাংসাদ নির্বাচিত শাহাব উদ্দিন, সিলেট-৪ থেকে ছয় বারের নির্বাচিত ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান) এবং হবিগঞ্জ-৪ আসনের মাহবুব আলী (বেসামরিক বিমান ও পর্যটন)।