• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সৈয়দ আশরাফের রূহের মাগফেরাত কামনায় ছাত্রলীগের মিলাদ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

সিলেট :
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রূহের মাগফেরাত কামনা করে ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে ছাত্রলীগ টিলাগড় গ্রুপের চৌহাট্টা ব্লকের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খান, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম রাফি, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক এনামুর রহমান জাহেদ, ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত, রায়হান, সাইদুল হাসান শান্ত, সাফায়েত হোসেন পুলক, এস এ মিজান, হুমায়ূন রহমান হিমু, হক রিয়াজ, রাফি হোসাইন, তাজুল ইসলাম, সাব্বির আহমেদ, নিরুপম নিক্সন, উসমান রেজা অপু, সায়েম আহমেদ রনি, আহাদ, প্রিন্স সাহেদ, রাইসুল, সিজান আহমদ প্রমুখ।