• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইমরানের মন্ত্রী হওয়ার খবরে আসনজুড়ে আনন্দ উল্লাস

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

কমলগঞ্জ প্রতিনিধি :
দেশ স্বাধীন হওয়ার পর ইমরান আহমদ সিলেট -৪ আসন থেকে নৌকা প্রতিক নিয়ে ৬ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসন থেকে জাতীয় সংসদে সর্বাধিক জনপ্রতিনিধির দায়িত্ব তিনি পালন করেন।
গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসন। এ আসনের মানুষের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ছিল তাদের জনপ্রতিনিধিকে মন্ত্রী হিসেবে দেখা। অবশেষে দীর্ঘ দিনের লালীত স্বপ্নের বাস্তবায়ন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইমরান আহমদ ৬ষ্ঠ বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে মন্ত্রী পরিষদে স্হান দেয়া হয়েছে।
ইমরান আহমদ মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়লে পূরো আসন জুড়ে আ’লীগ ও অঙ্গ সংগঠন,দলীয় সমর্থক সুশীল সমাজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মিষ্টি বিতরণ ও আনন্দন মিছিল বের করা হয়। প্রতিটি ইউনিয়ন অফিসে মিষ্টি বিতরণ করা হয়।
গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ই/পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ সংগঠনের যৌথ উদ্দোগে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া গোয়াইনঘাট উপজেলা সদরে সন্ধায় আনন্দন মিছিল বের করে যুবলীগ,ছাত্রলীগ ও দলীয় সমর্থক। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল ও মিষ্টি বিতরণে অংশগ্রহন করেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,গোলাম কিবরিয়া রাসেল,তাজ উদ্দিন, আবুল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক গোলাম সরওয়ার,উপজেলা ছাত্রলী নেতা,মোশাররফ হোসেন মাসুম, গোলাম রব্বানী সুমন,ছাত্রলীগ নেতা আবুল,সদরুল ইসলাম, আবুল হোসেন, আবু তায়েফ , ফয়ছল, ইমরান, সাফওয়ান, সাদ, আজাদ, রাজীব,সালমান, কামরুল, ডালিম, শামীম রাজীব দেব প্রমূখ।