সিলেট :
ড. এ কে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী, এম. এ মান্নান পরিকল্পনা মন্ত্রী, শাহাব উদ্দিনকে বন ও পরিবেশ মন্ত্রী, মাহবুব আলীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মনোনিত করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আটাব সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ।
এক বিজ্ঞপ্তিতে আটাব সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিল পাঁচজন সংসদ সদস্যকে মন্ত্রী, প্রতিমন্ত্রী মনোনিত করায় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধ্যনবাদ জানান।