• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে প্রবাসী যুবলীগ নেতা নাজমুল হামিদ সেলিমকে সংবর্ধনা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

সিলেট :
লন্ডন সিটি এসেক্স যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হামিদ সেলিমকে সিলেটে সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা ছাদিকুর রহমান খাঁন, মারুফ আহমদ, ইমরান খাঁন, সৌরভ আহমদ, শান্ত সরকার, ইমরান আহমদ, আকবর আলী, সাবুল আহমদ, রানা মোহাম্মদ, ছামি হারুন, শেখ শাকিব হোসেন, আলী হোসেন প্রমুখ।
সিলেট মহানগর তাঁতীলীগ নেতা আরশ আলী সুহেলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি লন্ডন সিটি এসেক্স যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হামিদ সেলিম বলেন, আমরা প্রবাসীরা দেশের বাইরে বসবাস করলেও দেশের জন্য, দেশের মানুষের জন্য সবসময় আমাদের মন কাঁদে।
দেশের সাফল্য আমাদের আনন্দিত করে যেমন, ঠিক তেমন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রও আমাদের ব্যথিত করে। বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকপথেই এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে দেশের প্রতিটি মানুষের উচিত সরকারের কাজে সহযোগিতা করা।
তিনি তাঁর বক্তব্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকে আমাকে যে সম্মাননা জানানো হল তা আমি চিরদিন মনে রাখবো। তিনি সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।