জ্যেষ্ঠ প্রতিবেদক :
সরকারের আগামী মেয়াদের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে পাঁচজন সংসদ সদস্য স্থান পেয়েছেন। তন্মধ্যে পূর্ণমন্ত্রী তিনজন এবং প্রতিমন্ত্রী দুজন।
মন্ত্রিসভায় স্থান পাওয়া সিলেটের পাঁচজন হলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (সিলেট-১ আসন), পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (সুনামগঞ্জ-৩), বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১), প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ (সিলেট-৪) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী (হবিগঞ্জ-৪)।
এঁদের মধ্যে ড. মোমেন, শাহাব উদ্দিন, ইমরান আহমদ ও মাহবুব আলী মন্ত্রিসভায় নতুন মুখ। এবারই তাঁরা প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
অন্যদিকে, এম এ মান্নান আগে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এবার তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন।