• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ড. মোমেন পররাষ্ট্র মন্ত্রী হওয়ায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের অভিনন্দন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

সিলেট :
সিলেট-০১ আসনের সংসদ সদস্য ড.এ কে আব্দুল মোমেন এমপিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসাবে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)এর পরিচালনা পর্ষদের পক্ষ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালনা পর্ষদ আশা করছে ড.এ কে আব্দুল মোমেন এমপির বিচক্ষণ চিন্তাশক্তি, দুরদর্শিতা ও দক্ষ নের্তৃত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ড.এ কে আব্দুল মোমেন এমপির সু-স্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল করেন তারা।