নিজস্ব প্রতিবেদক :
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে গণসংযোগ শুরু করেছেন ‘নৌকা’ প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম নুনু মিয়া।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্যোশ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।
গণসংযোগের অংশ হিসেবে তিনি ইংরেজী নববর্ষ উপলক্ষে বের করা নিজের ছবি সম্মিলিত ক্যালেন্ডার সর্বস্তরের মানুষের মধ্যে বিতরণের মাধ্যমে সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করছেন।
শনিবার বিকেলে এস এম নুনু মিয়া উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর, রাজার বাজার, রাখালগঞ্জ বাজার, গুদামঘাট ও কালীগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেছেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল ইসলাম, মুরব্বি বুলু মিয়া, যুবলীগ নেতা সেলিম মিয়া, আবদুল মালিক সুমন, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ সভাপতি শিপন আলী, ছাত্রলীগ নেতা শিপন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।