• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাদ পড়লেন নুরুল ইসলাম নাহিদ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বই পেলেন না বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নতুন মন্ত্রীসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন একাদশ জাতীয় সংসদে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ডা.দিপু মনি। এর আগে নবম জাতীয় সংসদে ডা. দিপু মনি বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
একাদশ সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন ৪৬ জন সাংসদ। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং ৩ উপমন্ত্রী জন। তবে এদের মধ্যে নেই বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নাম।