• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হলেন হবিগঞ্জের মাহবুব

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এ মন্ত্রিসভায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাহবুব আলী।
তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
আজ রবিবার মন্ত্রিসভায় স্থান পাওয়া সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।
মাহবুব আলীসহ সিলেট বিভাগ থেকে এবার পাঁচজন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।