• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

এবার পরিকল্পনা মন্ত্রী হচ্ছেন এম এ মান্নান

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
প্রতিমন্ত্রী থেকে এবার পূর্ণ মন্ত্রী হচ্ছেন সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী হিসেবে সোমবার শপথ নেয়ার প্রস্তুতি নিতে তাকে মন্ত্রী পরিষদ সচিব ফোন দিয়েছেন বলে জানা গেছে।
জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুক্তাদির আহমদ মুক্তা জানান, সাংসদ এম এ মান্নানের সাথে তার ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, পরিকল্পনামন্ত্রী হিসেবে শপথ নিতে তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এম এ মান্নান গেলো সরকারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সততা ও দক্ষতার মূল্যায়ন হিসেবে তাকে এবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে বলে মনে করছেন সিলেটের মানুষ।