সিলেট :
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ জুহর মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার আয়োজনে সিলেট সদর উপজেলা কুমাগাঁওস্থ যুবলীগের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য মো: ময়না মিয়া, মো: আব্দুল হক, আলীনুর রহমান নয়ন, মিজানুর রহমান, রশিদ মিয়া,আলা উদ্দিন খান, রুবেল তালুকদার, সৌরভ আহমদ, সায়েদ খান, ইরফান আলী, মিনার উদ্দিন, কাওছার মির্জা,ইসমাইল মিতুন, নাঈম আহমদ, রুহুল আমিন, মো: সামসুল আলম, সরকার আলম, কামাল আহমদ রাজু, জামাল উদ্দিন, কাউছার আহমদ, মো: আশরাফসহ মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার অন্যান্য সদস্য ও সদর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।