• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বন ও পরিবেশ মন্ত্রণালয় পাচ্ছেন শাহাব উদ্দিন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
বন ও পরিবেশ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মৌলভীবাজার-১ (জুড়ি-বড়লেখা) আসনের নির্বাচিত সাংসদ শাহাব উদ্দিন। মন্ত্রীসভায় শপথ নেয়ার জন্য প্রস্তুতি নিতে টেলিফোনে তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, দুপুরে মন্ত্রী পরিষদ সচিবের ফোন পান শাহাব উদ্দিন। এসময় তাকে বন ও পরিবেশ মন্ত্রী হিসেবে সোমবার শপথ নেয়ার প্রস্তুতি নিতে বলা হয়।
প্রবীণ এ আওয়ামী লীগ নেতা এর আগে জাতীয় সংসদের হুইপেরও দায়িত্ব পালন করেছেন।