• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজনগরে যুবলীগের বর্ধিত সভা, ১২ জানুয়ারি সম্মেলন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৫, ২০১৯

সিলেট :
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১২ জানুয়ারি শনিবার উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল কাদির ফৌজির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি নাহিদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বদরুল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদুজ্জামান আনছারী মনাই, যুবলীগের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান লেবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ ও রাষ্ট্রননায়ক শেখ হাসিনা টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান নেতারা। এর আগে আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা।