• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কারামুক্ত হলেন বিএনপি নেতা খান জামাল

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক :
জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি।
এ সময় কারাফটকে আব্দুল আহাদ খান জামালকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে আটক করে সাদা পোশাকধারী পুলিশ। পরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।