• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অসুস্থ আহমদ হোসেনের পাশে ড. মোমেন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক :
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন অসুস্থ হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে যান সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় ড. মোমেনের স্ত্রী সেলিনা মোমেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদের সদস্য শামীম আহমদ, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
আহমদ হোসেনের শয্যাপাশে বসে তার চিকিৎসার খোঁজখবর নেন ড. মোমেন। তিনি আহমদ হোসেনের দ্রুত আরোগ্য কামনা করেন।
নির্বাচনে বিজয়ী হওয়ায় ড. মোমেনকে অভিনন্দন জানান আহমদ হোসেন।