• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গণধর্ষণের প্রতিবাদে শুক্রবার সিলেটে বিক্ষোভ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে গণধর্ষণের প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৪ জানুয়ারি) সিলেটে বিক্ষোভ করবে নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা।
ঐদিন বিকাল ৩টায় সিলেটর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ করা হবে বলে নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা সিলেট এর পক্ষ থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে নিপীড়ন বিরোধী ছাত্র জনতার সংগঠক রেজাউর রহমান রানা, নাবিল হোসেন, সঞ্জয় শর্মা সকলকে উক্ত বিক্ষোভে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, ধানের শীষে ভোট দেওয়ায় নওয়াখালীর সুবর্ণচর এলাকায় স্বামী-সন্তানদের বেঁধে রেখে ভোটের রাতে ওই নারীকে (৪০) গণধর্ষণ করা হয়। এ ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।