• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেটের যুক্তরাষ্ট্র প্রবাসী নেতৃবৃন্দ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনের প্রার্থী আওয়ামী লীগ মনোনীত ড.একে আব্দুল মোমেনকে বিজয়ী করতে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছিলেন একঝাক প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নির্বাচনে মোমেনকে জয়ী করতে তফসিল ঘোষণার পর থেকেই খেটেছেন দিনরাত। সফলও হয়েছেন তারা। আর তাই যুক্তরাষ্ট্র প্রবাসী এসব নেতৃবৃন্দ শেখ হাসিনার ডাকে গণভবনে নেত্রীর সাথে দেখা সৌজন্য সাক্ষাৎ করতে যান।
বুধবার রাতে তারা গণভবনে জননেত্রী প্রধানমন্ত্রীর সাথে শেখ সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। এসময় টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী নেতৃবৃন্দ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনসহ সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ বিশাল জয়ের পর জননেত্রী শেখ হাসিনার ডাকে গণভবনে নেত্রীর সাথে দেখা করতে যান যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদিকা ও যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র সহসভাপতি নিউইয়র্কের বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে নিউইয়র্কের তরুন উদীয়মান সংগঠক ইফজাল চৌধুরী।