• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আহমদ হোসেনের শয্যাপাশে কামরান

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা অসুস্থ আহমদ হোসেনকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে যান বদরউদ্দিন কামরান। এসময় তিনি আহমদ হোসেনকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
জানা যায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে গত দুদিন আগে অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার বিকেলের দিকে তাকে দেখতে যান সিলেটের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান। এসময় তিনি আহমদ হোসেনের চিকিৎসার খোজ খবর নেন।
আহমদ হোসেন এখন অনেকটা সুস্থ আছেন, ভালো আছেন। তিনি দ্রুত বাসায় ফিরে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কামরান।