নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাতিসংঘে বাংলাদেশ মিশনে সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে আবদুল মোমেনকে খাদিমপাড়া ইউনিয়নে বিপুল ভোটে বিজয়ী করায় কৃতজ্ঞতা জানিয়েছেন সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আফছর আহমদ, যু্গ্ম আহবায়ক নজরুল ইসলাম বিলাল, ফখরুল ইসলাম দুলু, জাহাঙ্গীর আলম, শেখ বদরুল ইসলাম।
এক বার্তায় কমিটির নেতৃবৃন্দ ইউনিয়নের সকল ভোটার গণের পাশাপাশি নির্বাচনে নৌকার পক্ষে নিরসলভাবে পরিশ্রম ও বিজয়ী করায় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত খাদিমপাড়া ইউনিয়নে অনেক উন্নয়ন করেছেন, একই ধারাবাহিকতায় ড. এ কে আব্দুল মোমেন খাদিমপাড়া ইউনিয়নে আরো বেশী উন্নয়ন করবেন বলে আশা ব্যক্ত করেন তারা।