• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৫নং ওয়ার্ডের ৫ ভোট কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সভা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের ৫টি ভোট কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জুনু মিয়ার বাসভবনে নির্বাচনোত্তর এই সভা অনুষ্ঠিত হয়।
জুনু মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. জুবের খান, সহ-সভাপতি এম.এ মুগনী খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য রিমাদ রুবেল, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ফজলুল হক, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইফতেখার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক সাকারিয়া হোসেন সাকির, মহানগর শ্রমিকলীগ নেতা ফরিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিশু আহমদ, শাহীনুর রহমান প্রমুখ।
সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা তাদের কেন্দ্রের ফলাফল সিলেট-১ আসনের নবনির্বাচিত সাংসদ ড. এ কে আবদুল মোমেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের দায়িত্বরত ব্যক্তির কাছে হস্তান্তর করেন।
সভায় নির্বাচনের পর ৫নং ওয়ার্ডের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর নিন্দা জানানো হয়।