• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কারাগারে বন্দি নেতাকর্মীদের দেখা শেষে স্বজনদের দিলেন শান্তনা সুলতান

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৯

কুলাউড়া প্রতিনিধি :
একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণার সময়কালে বিভিন্ন মামলায় আটক বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের দেখতে মৌলভীবাজার জেলা কারাগারে যান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
মঙ্গলবার ১ জানুয়ারী দুপুরে তিনি সেখানে উপস্থিত হন। কুলাউড়া উপজেলার জয়চণ্ডি ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, হাজিপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা বদরুজ্জামান সজল, উপজেলা ছাত্রদলের সভাপতি এম. ফয়েজ উদ্দিনসহ সকল কারাবন্দিদের সাথে তিনি দেখা করেন।
কারাবন্দী নেতাকর্মী ও সমর্থকদের সাথে দেখা করে বেরিয়ে এসে কারা ফটকের সামনে উপস্থিত আটককৃতদের স্বজনদের শান্তনা দিয়ে বলেন, ‘ভোটের মাধ্যমে আপনারা এই অন্যায় ও জুলুমবাজির জবাব দিয়েছেন। আমি বিজয়ী হওয়ার পরও আনন্দ মিছিল করিনি কারন আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ও সমর্থকরা মিথ্যা, সাজানো ও গায়েবী মামলায় আজ কারাগারে। ধৈর্য্য ধরেন আইনী প্রক্রিয়ার মাধ্যমেই আমরা তাদেরকে শিগগিরই মুক্ত করব, ইনশাআল্লাহ।’
সুলতান মোহাম্মদ মনসুর আহমদ আরও বলেন- ‘আমার এই বিজয় আপনাদের। আমার প্রাণপ্রিয় কুলাউড়া বাসী ও কারাবন্দি নির্যাতিত সকল নেতাকর্মী ও সমর্থকদের জন্য এই বিজয় উৎসর্গ করলাম।’