• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

এমপি মানিককে সিওমেক পরিচালকের শুভেচ্ছা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৯

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।
মঙ্গলবার দুপুরে ছাতক শহরের বাসভবনে এসে সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। মুহিবুর রহমান মানিক এ আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য।
এ সময় তার সাথে ডা. অরুন কুমার বৈষ্ণব, শিউলি আক্তার, পরিমল বনিক, ইলা রানী, শামীমা নাসরিন, সাইফুল মালেক খান, আবুল খয়ের চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
এরআগে বিগ্রেডিয়ার একে মাহবুবুল হক গোবিন্দগঞ্জ এসে পৌছলে তাকে কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আপ্তাব উদ্দিনের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শেষে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নবনির্বাচিত এমপি মানিকের বাসায় নিয়ে যাওয়া হয়।
এসময় ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা যুবলীগ নেতা মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, ইউপি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।