• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বই উৎসব শিক্ষার্থীদের প্রাণের উৎসবে পরিনত হয়েছে: সেলিনা মোমেন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন পত্নী সেলিনা মোমেন বলেছেন-‘নতুন বছরের প্রথমদিন সারা বাংলাদেশে একসাথে বই বিতরণ অনুষ্ঠান এখন ছাত্র-ছাত্রীদের মাঝে প্রাণের উৎসবে পরিনত হয়েছে।’
মঙ্গলবার সকাল দশটায় নগরীর মিরাবাজার কিশোরী মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার লিপিকা রায়ের পরিচালনায় তিনি আরো বলেন- বছরের প্রথম দিন বই উৎসব প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী সাফল্য। যার ফলে বাংলাদেশে শিক্ষার হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে দেশের গরীব ছাত্র-ছাত্রীদের স্কুলে আসার প্রবনতা বাড়ছে। খুব অল্প সময়েই আমরা নিরক্ষর মুক্ত বাংলাদেশ দেখতে পাবো।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপিকা ডা. শাহেলা খাতুন, স্কুলের প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন, নর্থ ইস্ট ইউনির্ভাসিটির ভাইস চ্যান্সেলর আতফুল হাই শিবলী, নাজিয়া খাতুন, বিদ্যালয় মেনেজিং কমিটির সহ-সভাপতি জাবেদ সিরাজ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জুয়েল আহমেদ, মিহির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।