• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজার-১ আসনে জামানত হারালেন রিয়াজ ও গিয়াস

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে চার প্রার্থীর মধ্যে দুজন জামানত হারিয়েছেন।
তারা হলেন-বাংলাদেশ ইসালিম ফ্রন্টের প্রার্থী আহমদ রিয়াজ ও ইসালিম আন্দোলন বাংলাদেশের প্রার্থী গিয়াস উদ্দিন।
সংশ্লিষ্ট্য সূত্রে জানা গেছে, নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এরমধ্যে ৯৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ ইসালিম ফ্রন্টের প্রার্থী আহমদ রিয়াজ মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৭২ ভোট এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী গিয়াস উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫১০ ভোট। নির্বাচনী আইন অনুযায়ী, মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।