• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে ব্যালট বাক্স ছিনতাই করায় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরতলীর তেতৈয়া এলাকায় ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের কাজে বাঁধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে ৯৩ জনের নাম উল্লেখ করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। এছাড়াও অজ্ঞাত রাখা হয়েছে আরও ২ থেকে ৩শ’ জনের নাম।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই রিপন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনের দিন রোববার (৩০ ডিসেম্বর) ওই এলাকায় বিএনপি নেতাকর্মীরা ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের কাজে বাঁধা দেয়। পরে এ ঘটনায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এএসআই রিপনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এবং ভাংচুর করা হয় পুলিশের গাড়ি।
পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।