সিলেট :
রাজা জিসি হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আ.লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, শিক্ষাক্ষেত্রে এখন আর আমরা পিছিয়ে নয়। বিশ্বের শিক্ষিত দেশের সাথে তাল মিলিয়ে চলছে আমাদের দেশ। বছরের প্রথম দিনে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। যা শিক্ষাক্ষেত্রে অবিস্মরণীয় পরিবর্তন নিয়ে আসবে। আওয়ামী সরকারের যুগান্তকারী পদক্ষেপে প্রতি বছরের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিয়ে বই উৎসব পালন করা হয়। শিক্ষাবান্ধব এ সরকারের অধীনে দেশ শিক্ষাক্ষেত্রে আরো এগিয়ে যাবে।
মঙ্গলবার (১লা জানুয়ারি) সিলেট নগরীর রাজা জিসি হাই স্কুলে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, শিক্ষানুরাগী সদস্য এড. মো. বেলাল উদ্দিন, জাবেদ আমিন সেলিম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির এড. আব্বাছ উদ্দিন, মো. সাকির, জুয়েলসরকার, হাছিনা মমতাজ প্রমুখ।