সিলেট :
জাতীয় সংসদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলার আজিজপুরের ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের পোষ্টমর্টেম সম্পন্ন হয়েছে।
সোমবার সিলেট ওসমানী মেডিকেল মর্গের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সাথে অপেক্ষায় থাকেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, কামরুল হুদা জায়গিরদার, এমরান আহমেদ চৌধুরী, মইনউদ্দীন সুহেল, মুজিবুর রহমান, মাহবুবুল হক চৌধুরী, কোহিনূর আহমেদ, বখতিয়ার আহমেদ ইমরান, তোফায়েল আহমেদ সুহেল, মাহবুব আলম, ফজলে রাব্বি আহসান প্রমুখ।
মঙ্গলবার (০১ জানুয়ারি) পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুর গ্রামে সকাল ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে।