মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নেছার আহমদ।
মৌলভীবাজার রাজনগর ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নেছার আহম্মদ ১ লাখ ৮৪ হাজার ৫ শত ৭৯ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি মনোনিত ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী নাসের রহমান পেয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৫ শত ৯৫ভোট। তথ্যটি জেলা রিটানিং কর্মকর্তার কন্ট্রল রুম নিশ্চিত করেছে।