• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে ঐক্যফ্রন্টকে জয় দেখালেন মুকাব্বির

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেট-২ আসনের সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৩৮৯৬৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মুকাব্বির খান।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এ আসনে বিশ্বনাথ ও ওসমানীনগরের ১২৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মুকাব্বির খান পেয়েছেন ৬৯৪১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ডাব প্রতীকের মুহিবুর রহমান পেয়েছেন ৩০৪৪৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের এনামুল হক সর্দার ২০৭৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এই আসনের বর্তমান সাংসদ মহাজোটের লাঙল প্রতীকের এ এম ইয়াহইয়া চৌধুরী এহিয়া ১৮০৩৮ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন।