• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কয়েসও জিতলেন বড় ব্যবধানে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
দলীয় কোন্দলে চাপে থাকলেও নির্বাচনের ফলাফলে বড় ব্যবধানেই জয় পেয়েছেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।
বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এই আসনের ৪৮টি কেন্দ্রে নৌকা প্রতীকে কয়েস পেয়েছেন ১লাখ ৭৭ হাজার ৫০৭ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকে বিএনপির শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৭৯ হাজার ৮৬৫ ভোট।
ফলে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন কয়েস চৌধুরী।