• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-২ আসনে ১০৭ কেন্দ্রের ফল: এগিয়ে গণফোরামের মোকাব্বির

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা।
সিলেট-২ আসনে এখন পর্যন্ত ১০৭ কেন্দ্রের বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে গণফোরামের প্রার্থী মোকাব্বির খান উদীয়মান সূর্য মার্কা নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ডাব প্রতিকে পেয়েছেন ৩২ হাজার ৮৭৭ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সর্দার পেয়েছেন ১৬ হাজার ১৮৩ ভোট।
সিলেট-২ আসনে মোট ১২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে।