বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেট-৬ আসনের ১৯১টি কেন্দ্র মিলিয়ে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ১৯১ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ২০৩৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের ফয়সল আহমদ চৌধুরী পেয়েছেন ১০৭৬০৩ ভোট।
যদিও গোলাপগঞ্জ উপজেলার এ আসনে আরও ২ কেন্দ্রের ফলাফল ঘোষণা এখনো বাকী